মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে ২৪ ঘণ্টা অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৪ আগস্ট রাজধানীতে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। চুক্তির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিকাশের এজেন্ট, ডিলার ও ডিস্ট্রিবিউটররা মার্কেন্টাইল ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ২৪ ঘণ্টা অনলাইনে ব্যাংকিং সুবিধা ও কার্ড সেবার সহায়তায় অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন। এছাড়া ছিলেন এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এমআইএস বিভাগের প্রধান আবু ইউসুফ মো. আবদুল্লাহ হারুন, উত্তরা শাখার প্রধান মুহাম্মদ আমীর হোসেন সরকার, গুলশান শাখার প্রধান ফরিদ আহমেদ, সিটিও মোহাম্মদ মাহমুদ হাসান এবং আইএমএলডি প্রধান তপন জেমস রোজারিও।
বিকাশ লিমিটেডের পক্ষ থেকে ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর ও প্রধান বাণিজ্য কর্মকর্তা আলী আহম্মেদ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।