অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন অর্থবছরের প্রথমার্ধের জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা হতে পারে। সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে কিনা, তা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি আরও কমে আসার ওপর।

এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রেখে রিজার্ভ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও নজর থাকবে। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।

ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে, কর্মসংস্থানের জোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা।

এদিকে নতুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ। এই লক্ষ্য পূরণে জুলাই মাসে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। কী থাকছে এবারের নীতিতে?

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মূল্যস্ফীতি জুনের মধ্যে ৬-৭ শতাংশে নেমে এলে এক ধরনের সিদ্ধান্ত হবে। তবে কাঙিক্ষত মাত্রায় না আসলে আগের সিদ্ধান্ত আরও কিছুদিন বজায় রাখা হতে পারে।

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতির লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি, জিডিপি ও ঋণ লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। তবে স্থিতিশীল আছে বিনিময় হার। রেমিট্যান্সে ভর করে বাড়ছে রিজার্ভ। এই স্থিতিশীলতা ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুদ্রানীতি বিভাগ) ড. এজাজুল ইসলাম বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, বিনিময় হার, রিজার্ভসহ ব্যাংকিং খাতের চ্যানেলগুলো পর্যালোচনা করা হবে। এরপর আলোচনা করে অর্থনীতির গতি-প্রকৃতি নির্ধারণ করে মুদ্রানীতি ডিজাইন করা হবে। মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি কমিয়ে আনা।

অর্থনীতিবিদরা বলছেন, শুধু সংকোচনমুখী মুদ্রানীতি করে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না। বরং বাজার সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গুরুত্ব দিতে হবে বিনিয়োগের পরিবেশ তৈরিতে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।