পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেল ইন্সুরেন্স খাতের দুটি কোম্পানি নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানি ২ টি হলো গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড এবং কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড( GLOBALINS)
শেয়ারহোল্ডারদের ১২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (KARNAFULINS)
শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানি দুটি জানিয়েছে যে, তারা ৩১ শে ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।