অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

ইংরেজ হামজার বাংলাদেশের হয়ে খেলার কাজ অর্ধেক এগিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ জাতীয় দলে খেলানোর পথে কার্যক্রম অর্ধেকটা এগিয়েছে হামজা চৌধুরীকে নিয়ে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন হামজা চৌধুরীর ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

বাফুফে ইংল্যান্ডের কাছে জানতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলালে কোনো আপত্তি আছে কি না। সেই চিঠির জবাবে ইংল্যান্ড সবুজ সংকেত দিয়েছে।

বাফুফে এখন পরবর্তী কার্যক্রমে হাত দেবে। হামজাকে খেলানোর জন্য ফিফার সঙ্গে কথা বলবে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে হামজাকে নিয়ে চিঠি পাঠাব। সেখান থেকেও একটা ক্লিয়ারেন্স আসতে হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনাপত্তি পেলে হামজাকে মাঠে নামানোর প্রস্তুতি নেবে বাফুফে।

বাংলাদেশের জাতীয় দলে খেলতে চেয়ে হামজা নিজেই চিঠি দিয়েছিল বাফুফের কাছে। সেই চিঠিসহ ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনাপত্তি চেয়েছিল বাফুফে। সবকিছুর সমাধান হয়ে গেলে হামজা বাংলাদেশে খেলতে পারবেন। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, নভেম্বরে ফিফার উইনডো রয়েছে। হামজার সব ক্লিয়ারেন্স হয়ে গেলে নভেম্বরে খেলতে পারবেন তিনি।

এর আগে হামজা ইংল্যান্ডে বসে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেছেন। জাতীয় দলে খেলতে হলে পাসপোর্ট বাংলাদেশি হতে হবে, সেটি সম্পন্ন করা হয়েছে। তবে খেলার জন্যই যে পাসপোর্ট, বিষয়টা তা নয়। হামজা চৌধুরীর মায়ের বাড়ি সিলেটের হবিগঞ্জে।

বাংলাদেশী বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা সিলেটে যাওয়া-আসা করেছেন। বাংলাদেশে আসতে হলে ভিসার বিষয়টা নিশ্চিত করতে হয়। পাসপোর্ট থাকলে বাংলাদেশে যাওয়া-আসাটাও সহজ হয়ে যায়। একই সঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলতে হলে প্রথম কথাই হচ্ছে পাসপোর্ট থাকতে হবে।

ইংল্যান্ডের লেইসেস্টারশায়ারে জন্ম হলেও হামজা চাইলে ক্যারিবিয়ান দেশ গ্রেনেদার পাসপোর্টও নিতে পারতেন, তার বাবা ঐ অঞ্চলের মানুষ। কিন্তু মা সিলেটের বলে মায়ের দিকে ঝুঁকেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলার হামজা চৌধুরী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলেছেন।

তার স্বপ্ন ছিল ইংল্যান্ড সিনিয়র দলে খেলা। কিন্তু সেই স্বপ্ন হয়তো সংকুচিত হয়ে আসছে। ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা সবই জানা। তাই হয়তো বাংলাদেশের প্রতি আগ্রহটা আরও বেশি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।