অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

আনোয়ার গ্যালভানাইজিং ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড(ANWARGALV) ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গতকালের (২৩ ডিসেম্বর) পর্ষদ সভায় বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির ৯০ শতাংশ কনভার্টেবল এবং ১০ শতাংশ নন-কনভার্টেবল রিডামবল কুপন বেয়ারিং বন্ড। বন্ডটি ৫ বছর মেয়াদী।

আনোয়ার গ্যালভানাইজিং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে। প্রতি বছর কোম্পানিটি অর্ধবার্ষিকীতে ৯ থেকে ১১ শতাংশ মুনাফা দেবে।

জানা গেছে, বন্ডটির ৯০ শতাংশ সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে। বন্ডটিতে সাধারণ বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী বিনিয়োগকারী, বিদ্যমান শেয়ারহোল্ডার এবং সাধারণ বিনিয়োগকারী আবেদন করতে পারবে।

আনোয়ার গ্যালভানাইজিং বন্ড থেকে উত্তোলিত অর্থ ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।