আজ বুধবার (২০শে ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। দিবসটি উপলক্ষে বিজিবির পক্ষ থেকে নেয়া হয়েছে কর্মসূচি।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি বলেছেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্তের সার্বিক সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু ও মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করছেন।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করবেন বলে প্রত্যাশা করেছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার দিবসটি ঘিরে বড় আয়োজন থাকছে না। তবে বিশেষ দোয়া মাহফিলসহ কিছু কর্মসূচি রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।