বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ১৩৫ কোটি রুপি চেয়েছে ভারতের ত্রিপুরার রাজ্য সরকার। বকেয়া অর্থের দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিদুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন (টিএসইসিএল)।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ সরকার গণমাধ্যমকে বলেন, তহবিলে যথেষ্ট পরিমাণ অর্থ না থাকায় এ চিঠি দেওয়া হয়েছে।
এদিকে, ত্রিপুরার সব হোটেল-রেস্তোরাঁ বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তারের জেরে বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।