অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

বাচ্চাদের চোখের সমস্যা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজকাল ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা শোভা পায়। অনেকেই এটা স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নিয়েছি। দেখতে ভালোই লাগে, জ্ঞানী জ্ঞানী ভাব! কিন্তু ব্যাপারটা খুবই করুণ। চল্লিশ পয়তাল্লিশের আগে চশমা পরা দুঃখজনক। যত দিন যাচ্ছে, এ সমস্যা প্রকট আকার ধারণ করছে। কিন্তু কেন?

চোখের সমস্যা অনেকটা বংশগত। তবে কিছু কিছু অভ্যাস এর ঝুঁকি বৃদ্ধি করে। পুষ্টি ঘাটতি, ডিভাইস আসক্তি, আউটডোরে না যাওয়া ইত্যাদি। আজকাল বেশিরভাগ বাচ্চাদের মায়োপিয়া (myopia) বা ক্ষীণদৃষ্টি হচ্ছে। এরা কাছের জিনিস ভাল দেখলেও দূরের জিনিস ঝাপসা দেখে। ফলে মাথাব্যথা, অবসাদ ও চোখে অস্বস্তি অনুভব করে। দিন দিন এ সমস্যা বাড়তেই থাকে।

কী করণীয় :

ভিটামিন যুক্ত প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে।
ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি ইত্যাদি) এর ব্যবহার সীমিত করতে হবে।
বই বা স্ক্রিনে একটানা দৃষ্টি না দিয়ে ইন্টারভেল নিতে হবে। ফাঁকে ফাঁকে দূরের আকাশ, সবুজ প্রকৃতির দিকে তাকাতে হবে।
সারাদিন ঘরের ভিতর অবস্থান না করে দিনের কিছু সময় আউটডোরে কাটাতে হবে।
অল্প আলোতে কিংবা অতি আলোতে পড়াশোনা/ কাজকর্ম কমাতে হবে।
মাঝেমধ্যে চোখ পরীক্ষা করতে হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।