অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

রিজার্ভ ২৫.৫৬ বিলিয়ন ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (১৭ই জানুয়ারি) ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান জানান, চলতি বছরের ৯ই জানুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৫৬ বিয়িলন ডলারে।

হাবিবুর রহমান জানান, ৯ই জানুয়ারি পর্যন্ত দেশের রিজার্ভ ২৫.৫৬ বিয়িলন ডলার। আর আইএমএফের হিসাব অনুযায়ী (বিপিএম৬) ২০.৩২ বিলিয়ন ডলার।

এর আগে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের আমদানি বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার দায় পরিশোধ করেছে বাংলাদেশ। এতে ৯ই জানুয়ারি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়লো

আকু হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি আন্তঃ আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রফতানি হয়, তা প্রতি দুমাস পরপর নিষ্পত্তি করা হয়। এ ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়ে থাকে।

মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, মুদ্রানীতির প্রভাব অর্থনীতিতে পড়তে অনেক সময় লেগে যায়। এতে মূল্যস্ফীতি কমতে সময় লেগেছে। তবে নভেম্বর থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে।

এদিকে বিবিএসের সর্বশেষ তথ্য বলছে, ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার সামান্য কমে দাঁড়িয়েছে ৯.৪১ শতাংশে, যা নভেম্বরে ছিল ৯.৪৯ শতাংশ এবং অক্টোবরে ছিল ৯.৯৩ শতাংশ।

শীর্ষে অ্যাপল স্যামসাংকে হটিয়ে

একই সময়ে দুই ডিজিট থেকে ফের এক ডিজিটে নেমে এসেছে খাদ্য মূল্যস্ফীতির হারও। ডিসেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৯.৫৮ শতাংশ, যা নভেম্বরে ছিল ১০.৭৬ শতাংশ এবং অক্টোবরে ১২.৫৬ শতাংশ।

যদিও এর বিপরীতে বেড়ে গেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি, যা এ মাসে দাঁড়িয়েছে ৮.৫২ শতাংশে। গত নভেম্বর ও অক্টোবরে এ হার ছিল যথাক্রমে ৮.১৬ শতাংশ ও ৮.৩০ শতাংশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।