শেয়ারবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড (GPHISPAT)লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রতি শেয়ারের শেয়ার হোল্ডারা ১ টাকা পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS ) হয়েছে ১.৭৭ টাকা, যা আগের বছর ০.৫৮ টাকা ছিল, আগের বছরে চেয়ে মুনাফা বেড়েছে ।সর্বশেষ বছরে কোম্পানিটি ৮৫ কোটি ৭৭ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছর ছিল ২৬ কোটি ৭৬ লাখ টাকা। সর্বশেষ বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৯ কোটি ১ লাখ টাকা।

নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৯.৮৯ টাকা, যা আগে ছিল ২.৯৪ টাকা। কোম্পানিটির সম্পদমূল্য হয়েছে ৫২.৪৩ টাকা, যা আগের বছরে ছিল ৫৩.০৮ টাকা।
আগামী ১২ ডিসেম্বর, ২০২৪, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৪ তারিখ।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি বোনাস ও নগদ মিলে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আজ কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।