বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছেন ভারপ্রাপ্ত কাপ্তান নাজমুল শান্ত। এর পেছনের কারণ হিসেবে বলেছেন, উইকেট শুষ্ক বলে আগে স্কোরে রান জমা করতে চান তাঁরা।
একাদশে আনা হয়েছে চারটি পরিবর্তন। সেই সঙ্গে অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান নেই আজকের দলে।
সফরকারীদের দলে দুটি পরিবর্তন। চ্যাড বস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে।
এর আগে বিসিবি জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে খেলবেন না লিটন দাস। এ কারণে ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবালও।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।