অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

প্রবাসী আয়ে সুবাতাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রেমিট্যান্সে সুবাতাস বইছে চলতি অর্থবছরের শুরু থেকেই। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর দেশে এসেছে প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই দিনে এসেছিল ৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ কোটি ১০ লাখ ডলার।

পরিসংখ্যানে আরও দেখা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ৪৯৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স বেড়েছে ৯৪ কোটি ৭০ লাখ ডলার। এই হিসেবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ বা প্রায় ১৯ শতাংশ

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।