বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২য় সেশনে নিজের ১২, ১৩ ও ১৪ তম বাউন্ডারিটি নাজমুল মারলেন ৪ বলের মধ্যে। নিজাত মাসুদ নাজমুলকে জায়গা দিয়েছেন, শাস্তিও পেয়েছেন।
কাভার ও পয়েন্ট দিয়ে দুটি, আরেকটি নাজমুল মেরেছেন স্কয়ার লেগ দিয়ে। পরের ওভারে আমির হামজাকে কাট করে মেরেছেন আরেকটি চার। সে চারে ৮০ পেরিয়েছেন এ বাঁহাতি। পঞ্চম বলে সুইপ করে আরেকটি চার পেয়েছেন তিনি। মুখোমুখি সর্বশেষ ১০ বলে ৫টি চার মারলেন নাজমুল। ১৬ চারে ৯৪ বলে ৮৭ রানে অপরাজিত আছেন তিনি।
বাংলাদেশের সর্বশেষ স্কোর ৩৬ ওভারে ৩ বলে ১৭৪ রান ১ উইকেটের বিনিময়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।