গতকাল বুধবার (৩রা জানুয়ারি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমানের সই করা চিঠিতে একটি অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংককে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক নির্বাচনের আগের দুই দিন শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে ইসি জানিয়েছে, ৭ই জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুই সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বা কর্তৃপক্ষের ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে।
ভোটের দিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ার বাজার ও ব্যাংক
ফলে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ই জানুয়ারি (রোববার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।