যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ বিমান হামলায় পশ্চিম ইয়েমেনের বন্দর নগরী ও ছোট শহরগুলোতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৪ জন।
সোমবার (১১ই মার্চ) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছন। যৌথবাহিনী বলেছে, বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে এ হামলা চালানো হয়েছে।
হুথি পরিচালিত টিভি চ্যানেল আল মাসিরাহের খবরে জানা যায়, প্রধান বন্দর শহর হোদেইদাহ ও রাস ইসা বন্দরসহ কমপক্ষে ১৭টি বিমান হামলা চালানো হয়েছে।
প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জোট এবং অন্যান্য নৌবাহিনী বারবার হুথিদের ওপর হামলা চালাচ্ছে। তারপরও বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেনের বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণের হার বাড়িয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।
বুধবার এডেন বন্দরে হামলায় বার্বাডোস-পতাকাবাহী, গ্রিক-পরিচালিত ট্রু কনফিডেন্সে হামলা চালায় হুথিরা। এতে তিন ক্রু নিহত হন। মালবাহী জাহাজ রুবিমার ডুবে যাওয়ার দুই সপ্তাহ পরে হামলাটি চালানো হয়েছিল।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথিরা। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলেও হুমকি দিয়েছে তারা।
হুথিদের হামলার ভয়ে এডেন উপসাগর এবং লোহিত সাগর থেকে সুয়েজ খালের বিপজ্জনক পথ এড়াতে হয় বহু জাহাজ এখন আফ্রিকার কেপ অফ গুড হোপের দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিচ্ছে। এতে শিপিং খরচ অনেক বেড়ে যাচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।