অর্থ লিপি

১৪ মে ২০২৬ বৃহস্পতিবার ৩১ বৈশাখ ১৪৩৩

লাফার্জ হোলসিমের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক জায়ান্ট কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (LHBL) অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে অন্তর্বর্তী হিসেবে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে  গত ৩০ সেপ্টেম্বর ২০২৫, চলতি হিসাব বছরের  তিন প্রান্তিক মিলিয়ে তথা মাসে (জানুয়ারি  ২০২৪  সেপ্টেম্বর ২০২৪) তারিখের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর ২০২৫। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে  ১.০৩ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০.৭৬ টাকা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.০৬ টাকা । গতবছর একই সময়ে ২.৮৫ টাকা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ০.৭৩ টাকা, যা আগের বছরে ছিল ২.৩৯ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭.১৩ টাকা, যা আগের বছরে ছিল ১৬.০১ টাকা।

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে কমতে পারবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।