দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৪ টি কোম্পানির লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো ৩০ শে জুন ২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে।
কোম্পানি ৪ টি হলো – নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ক্রাউন সিমেন্ট লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রিং সাইন লিমিটেড।
নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
কোম্পানিটি আগামি ২২ শে অক্টোবর ২০২৩, বেলা ৩ টায় লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে।
গত বছর কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ক্রাউন সিমেন্ট লিমিটেড
কোম্পানিটি আগামি ২২ শে অক্টোবর ২০২৩, বেলা ২ টা ৩০ মিনিটে লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে।
গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড
কোম্পানিটি আগামি ২৬ শে অক্টোবর ২০২৩, বেলা ৩ টা ৩০ মিনিটে লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, এর মধ্যে ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
রিং সাইন লিমিটেড
কোম্পানিটি আগামি ২৬ শে অক্টোবর ২০২৩, বেলা ৪ টায় লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। গত বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।