আজ সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
আজ লেনদেনের শুরু থেকেই উল্লেখযোগ্য বিক্রির চাপ দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মটে, ভূরাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক দুর্বলতার কারণে সূচকে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ৬৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৪ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭.৯৫ পয়েন্ট কমে ১০৭২.৬০ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৯.৩২ পয়েন্ট কমে ২০১১.৪৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৪৯২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ঈদুল ফিতরের ছুটর আগের কার্যদিবসে ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১ টির, দাম কমেছে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টি কোম্পানির শেয়ারদর।
সার্বিক বাজারের চিত্র দেখে ধারনা করা যাচ্ছে , মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে অনেকেই ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রির পথে হাঁটছেন, যা বাজারে সরবরাহ বাড়িয়ে সূচকের ওপর চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ তুলনামূলক কম থাকায় বাজারে স্থিতিশীলতা আসছে না। খুচরা বিনিয়োগকারীদের আতঙ্কিত বিক্রিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তবে বিশ্লেষকদের মতে, এই পতন পুরোপুরি মৌলভিত্তিক নয় বরং অনেকাংশেই মনস্তাত্ত্বিক ও স্বল্পমেয়াদি প্রতিক্রিয়া। শক্তিশালী ফান্ডামেন্টাল সম্পন্ন কোম্পানিগুলোর ক্ষেত্রে এই সময়টিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ হিসেবেও দেখা যেতে পারে।
বাজারের স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করবে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির উন্নতির ওপর, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুনঃঅংশগ্রহণ এবং বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধারের ওপর।
সার্বিকভাবে বলা যায়, বর্তমান চাপের মধ্যেও বাজারের ভিত্তি পুরোপুরি দুর্বল হয়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।