অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ব্যাংক গ্রাহক খুঁজছে রুপিতে লেনদেনের জন্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করার উদ্যোগ জোরদার করতে পৃথক ডেস্ক খুলেছে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক ও বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। ব্যাংক দুটি ভারত থেকে রুপিতে রপ্তানি আয় গ্রহণ ও সেই দেশ থেকে পণ্য আমদানিতে রুপি ব্যবহারের জন্য ব্যবসায়ীদের আগ্রহী করে তোলার চেষ্টা করছে। তবে এখনো তেমন সাড়া পাচ্ছে না।

পাশাপাশি ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) বাংলাদেশ শাখাও একই চেষ্টা করে যাচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য কাজ করতে বাংলাদেশের দিক থেকে কাজ করছে এই তিন ব্যাংক। আর ভারতের দিক থেকে আছে এসবিআই ও আইসিআইসিআই ব্যাংক।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, আমরা এই সেবা দিতে পৃথক ডেস্ক খুলেছি। ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করছি, রুপিতে বাণিজ্য করলে কী সুবিধা হবে। ব্যবসায়ীরাও বোঝার চেষ্টা করছেন।

বাংলাদেশ ও ভারত ১১ই জুলাই দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করে। বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানিতে মার্কিন ডলারের পাশাপাশি ভারতীয় মুদ্রা রুপির ব্যবহার শুরু হয়। সেদিন বাংলাদেশ ব্যাংক ও ঢাকার ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে রুপিতে দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানকে ভারত থেকে রপ্তানি ও আমদানির ক্ষেত্রে রুপিতে লেনদেনের সনদ তুলে দেওয়া হয়। এরপর আর নতুন করে কোনো অগ্রগতি হয়নি।

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, চীনের ইউয়ান ও জাপানের ইয়েন হলো স্বীকৃত মুদ্রা। এ পাঁচটি ছাড়া অন্য কোনো মুদ্রায় এক দেশ আরেক দেশের সঙ্গে বাণিজ্য করতে গেলে দ্বিপক্ষীয় ব্যবস্থা থাকতে হয়। ভারতের আগ্রহে বাংলাদেশ এ রকম উদ্যোগে অংশ নেয়।

এ ব্যাপারে সোনালী ব্যাংক ও ইবিএল পৃথক ডেস্ক চালু করেছে। উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাঁরা এখন যেসব ব্যবসায়ী ভারতে পণ্য রপ্তানি করেন, তাঁদের খুঁজছেন। কাউকে পেলে বোঝানো হচ্ছে কেন রুপিতে লেনদেন করতে হবে। ব্যবসায়ীরাও রুপিতে বাণিজ্য করার সুবিধা-অসুবিধা কী, তা বুঝতে চাইছেন, আর লাভ-ক্ষতির হিসাব করে দেখছেন। তবে এই ব্যবস্থায় মুনাফা কম হবে এমন আশঙ্কায় তাঁরা তেমন আগ্রহী হচ্ছেন না। আবার ভারতের সঙ্গে বাণিজ্য করে ব্যবসায়ীদের মধ্যে যাঁরা অন্যান্য ব্যাংকের গ্রাহক, তাঁরা আবার খুব সহজেই সোনালী ও ইবিএলে যুক্ত হতে চাইছেন না।

ব্যাংকাররা বলছেন, সেবাটি পুরোপুরি চালু হতে সময় লাগবে। তবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া চাইলে সহজে লেনদেন করতে পারবে। কারণ, ব্যাংকটির ভারতীয় শাখার কাছে দুই দেশের ব্যবসায়ীদের পুরো তথ্য রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।