অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিনিয়োগ বাড়বে : সারাহ কুক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য। একইসঙ্গে এদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়াতে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটি হাইকমিশনার সারাহ কুক।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দেশটি হাইকমিশনার সারাহ কুক।

আজ সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দেশটি
পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ আর বেসরকারি খাতের সম্প্রসারণ সম্ভব নয় বলে স্মরণ করিয়ে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পরে সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আগ্রহী করতে কাজ করছেন তারা।

তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টার চাওয়া মতো আর্থিক খাতের সংস্কারেও বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য।

বিদেশি বিনিয়োগ ও বেসরকারি খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

আলোচনায়, নারীর ক্ষমতায়নের পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক খাতসহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাজ্য।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।