বিমান ছাড়তে দেরি হবে ঘন কুয়াশার কারণে; যাত্রীদের উদ্দেশে এমন বার্তা দেন পাইলট। এ ঘোষণা শুনেই ক্ষুব্ধ হয়ে পাইলটকে বেধড়ক মারধর শুরু করেন এক যাত্রী। পরবর্তীতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ভারতের ইন্ডিগো বিমানে ঘটেছে। বিমানটি দিল্লি থেকে গোয়ায় যাচ্ছিল। তবে ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ে বিমানটি উড্ডয়ন করতে পারেনি।
আজ সোমবার (১৫ই জানুয়ারি) এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই যাত্রীর নাম সাহিল কাতারাইয়া। এ ঘটনার পর তার বিরুদ্ধে ইন্ডিগো অভিযোগ করেছেন এবং বর্তমানে অফিসিয়াল মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
পুরান ঢাকায় চলছে ঐতিহ্যবাহী ‘সাকরাইন’ উৎসব
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিমানটি ছাড়তে দেরি হওয়ায় প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয়েছিল তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলট বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে, এমন ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই বিমানের পেছনের সারিতে হলুদ হুডি পরে বসে থাকা এক যাত্রী দৌঁড়ে এসে মারধর করেন।
ঘটনার পরপরই ওই যাত্রীকে বিমান থেকে বের করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।