আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,’ বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো বলে গত ২৫ আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করতো কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে।
এ প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও-ও প্রচার করা হয়েছে।’
আসলে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না বলে উল্লেখ করা হয় এ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিও প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো ও ভিন্ন ঘটনার।’
আরও বলা হয়, ভারতে বাংলাদেশ হতে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
—সংবাদ বিজ্ঞপ্তি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।