শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ টি মিউচুয়াল ফান্ড ও ব্যাংকবহির্ভূত একটি আর্থিকপ্রতিষ্ঠান লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএলএফবিএলএসএল গ্রোথ ফান্ড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্সমিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি পর্ষদ সর্বশেষ সমাপ্ত২০২৪–২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রিমিয়ার লিজিং
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী২৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ। এ–সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড
সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৪৩ পয়সা। আগের হিসাব বছরে ইউনিট প্রতি লোকসান ছিল ৭০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ৭৪ পয়সায়, ক্রয় মূল্যের ভিত্তিতে যা ছিল ১১টাকা ৫৪ পয়সা।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড
সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়, ক্রয় মূল্যের ভিত্তিতে যা ছিল ১০ টাকা ৯৫ পয়সা।
রিলায়েন্স ওয়ান
সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরে ইপিইউ ছিল ৪০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়, ক্রয় মূল্যের ভিত্তিতে যাছিল ১১ টাকা।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড
সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। গত৩০ জুন শেষে বাজার মূল্যে কোম্পানিটির নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪১লাখ ২৯ হাজার ১৪৬ টাকা, ক্রয়মূল্যে যা ৫৪ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৩৫৫ টাকা। ৩০জুন ২০২৫ শেষে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৭ টাকা ৬৬পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৯০ পয়সা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।