দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল—উভয় প্রতিষ্ঠানই উচ্চ মানের বোল্ট ও নাট উৎপাদনের জন্য বাংলাদেশে একটি অত্যাধুনিক ফাস্টেনার উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে।
ঢাকা ষ্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে কোম্পানিটি একটি বৃহৎ ‘ওয়্যার রড পিকলিং স্টেশন’ স্থাপন এবং ওয়্যার বিভাগে উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও করেছে।
মুনাফা ও লভ্যাংশ বেড়েছে বিএসআরএম স্টিলসের
এরই ধারাবাহিকতায়, বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল—উভয় প্রতিষ্ঠানই বিএসআরএম ওয়্যারস লিমিটেডের শেয়ার কেনার মাধ্যমে প্রত্যেকে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
এই নতুন কারখানায় বিভিন্ন ধরনের উচ্চ মানের ওয়্যার-জাতীয় পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে লো রিলাক্সেশন প্রিস্ট্রেসড কংক্রিট (এলআরপিসি) ওয়্যার, ওয়েল্ডিং ইলেকট্রোড, এসিএসআর কোর ওয়্যার ও চেইন-লিঙ্ক ফেন্স-সহ অন্যান্য পণ্য।
বিএসআরএম বলেছে, এই উদ্যোগ শুধু শেয়ারহোল্ডারদের মূল্যই বৃদ্ধি করবে না, বরং দেশে ইন্ডাস্ট্রিয়াল ফাস্টেনার ও বিশেষায়িত ওয়্যার-জাতীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেও অবদান রাখবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।