অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

সুচক টানা ৪৫৪ পয়েন্ট পতনের পর, সুচক বেড়েছে ৯৮ পয়েন্ট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস  মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন গতদিনের চেয়ে কিছু বেড়েছে। আজ অনেকদিন পরে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

গত ২৪ সেপ্টেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫,৭৭৭ পয়েন্ট। তারপর থেকেই টানা পতনের বৃত্তে থাকে দেশের শেয়ার বাজার। মাঝখনে একদিন ডিএসইর সূচক ৯ পয়েন্ট বাড়লেও গতকাল মঙ্গলবার পর্যন্ত ডিএসইর সূচক কমেছে ৪৫৪ পয়েন্ট। বিপরীতে আজ সূচক বেড়েছে ৯৮ পয়েন্ট।

আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৮.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪২২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৭৬.৬০ কোটি  টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৫.৩৭ কোটি  টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৫.৯৭ শতাংশ বড়েছে।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৭ টির, কমেছে ৩৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩২ টি কোম্পানির বাজারদর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের দিনগুলোতে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ বেলায় বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আজ (বুধবার) দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিন্ন মেজাজে বাজার থেকেছে।

এদিন লেনদেনের শুরু থেকেই ইতিবাচক প্রবণতায় লেনদেন দেখা যায়। যা দিনভর অব্যাহত থাকে। লেননেদের এক পর্যায়ে বেলা ২টা ১০ মিনিটে ডিএসইর সূচক ১১২ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তবে শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের চাপে সূচকের উত্থান স্থির হয় প্রায় ৯৯ পয়েন্টে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।