অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের চামড়া শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরবে ‘ব্লিস-২০২৩’ প্রদর্শনী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ এখন চামড়া শিল্পের আন্তর্জাতিক সোর্সিং পয়েন্টে পরিণত হয়েছে। দিনদিন এ খাতে দেশের রফতানি বাড়ছে। এ পরিস্থিতিতে দেশে শুরু হতে যাওয়া চামড়া পণ্যের বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনী ‘চতুর্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার বা অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ বা ‘ব্লিস-২০২৩’ বাংলাদেশের চামড়া শিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল ১২ই অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হচ্ছে বাংলাদেশের চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের তিনদিনব্যাপী আন্তর্জাতিক মেলা।

গত সোমবার (৯ই অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন বক্তারা। লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এতে সভাপতিত্ব করেন।

সৈযদ নাসিম মঞ্জুর বলেন, করোনা মহামারি-পরবর্তী সময়ে বিশ্ববাণিজ্য বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও সোর্সিং প্রতিষ্ঠানগুলো বিকল্প পরিকল্পনা ও নতুন সম্ভাবনাময় দেশগুলোর দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে সোর্সিংয়ের জন্য বাংলাদেশ এখন ক্রেতাদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

তিনি বলেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধসহ নানা আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক সঙ্কট সত্ত্বেও এ খাতে বাংলাদেশের রফতানি বাজার দিন দিন বড় হচ্ছে। বর্তমানে চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত। সর্বশেষ বাংলাদেশ ১.৭ বিলিয়ন ডলার চামড়া খাতে রফতানি আয় করলেও আগামী বছর এর পরিমাণ ৩.০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সোর্সিং শো নতুন ক্রেতা ও ব্র্যান্ডগুলো, যারা চীন ও ভিয়েতনামের বিকল্প হিসেবে বাংলাদেশ, ভারত এবং ইন্দোনেশিয়ার দিকে ধাবিত হচ্ছে, তাদের আকৃষ্ট করবে। প্রদর্শনীর পাশাপাশি তিনটি ব্রেকআউট সেশনও হবে, যেখানে দুশর বেশি শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, নীতি নির্ধারক এবং দেশি- বিদেশি অতিথিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে সৈয়দ নাসিম মঞ্জুর অবহিত করেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজমন্ত্রী টিপু মুনশি।

আগামী ১২ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর বসুন্ধরা  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাংলাদেশের চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের আন্তর্জাতিক মেলা শুরু হচ্ছে। এবারের মেলার নাম দেয়া হয়েছে: ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস-২০২৩’।

এর আগে, এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় অংশ নেবেন হংকং, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশের ক্রেতারা।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।