টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পূর্ব আফ্রিকার বহুল আলোচিত দেশ উগান্ডা।ইতিহাস গড়তে সহজ সমীকরণ ছিল উগান্ডার সামনে। রুয়ান্ডাকে যেকোনো ব্যবধানেহারালেই হতো উগান্ডার। এমন ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েপ্রথমবারের মতোন টি–টোয়েন্টি বিশ্বকাপ জায়গা করে নিয়েছে পূর্ব আফ্রিকার দেশটি।উগান্ডার ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিতের দিনে কপাল পুড়েছে একসময়ের ফেবারিট টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ের।
উগান্ডার জয়ে এখন আর সুযোগ নেই জিম্বাবুয়ের। নামিবিয়া ও উগান্ডা—দুই দলেরই এখনসমান ১০ পয়েন্ট (নামিবিয়ার বাকি ১ ম্যাচ)। জিম্বাবুয়ে বা কেনিয়া—দুই দলের যে কোনোএকটির এখন সর্বোচ্চ ৮ পয়েন্ট হতে পারে।
গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচে উগান্ডার জয়ের নায়ক তাদেরবোলাররা। আলপেশ রামজানি, দীনেশ নাক্রানি, সিসেন্দু আর মাসাবার তোপে রুয়ান্ডাএকদম সুবিধা করতে পারেনি। ১৮.৫ ওভার টিকলেও মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় রুয়ান্ডা।
সহজ লক্ষ্য পেরুতে আগ্রাসী শুরু আনেন সিমন সিসাজি। রোনাক প্যাটেল ফিরলেও রজারমুকসাকে নিয়ে দ্রুত কাজ সেরে ফেলেন তিনি।দলের জয় নিশ্চিত করে ২১ বলে অপরাজিতথাকেন ২৬ রানে।
আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, খেলবে ২০ দল।উগান্ডার মধ্য দিয়ে ২০ দল চূড়ান্ত হয়ে গেল।