ফুটবল বিশ্বে অবশেষে শেষ হতে যাচ্ছে অধির অপেক্ষার পালা। সোমবার রাতেই জানা যাবে কার হাতে উঠছে এবারের ব্যালন আলোচিত ডি’অর।
বাংলাদেশ সময় আজ রাত ১টা ৪৫ মিনিটে ফ্রান্সের প্যারিসের শ্যালে থিয়েটারে শুরু হবে ব্যালন ডি’অর পুরস্কারের জাঁকজমকপূর্ণ আয়োজন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ব্রাজিল্যান ফুটবলার ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকেও ফেভারিট মানছেন অনেকে। আবার কারও মতে এই পুরস্কার উঠতে পারে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজের হাতেও।
যদিও ২০০৩ সালের পর ৩০ জনের মনোনীত তালিকায় নেই আটবার এই পুরস্কার জয়ী লিওনেল মেসি ও পাঁচবার ব্যালন ডি’অর জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, বিগত ২১ বছরে এমনটা এই প্রথম।
গত বছরের ১ আগস্ট ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৪ এর সময়ের পারফরম্যান্স বিবেচিত হবে এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে। এই সময়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ভিনি ৪৯ ম্যাচে করেছেন ২৬ গোল, অ্যাসিস্ট ১১টি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ। রদ্রি ম্যানসিটির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাজ। স্পেনের হয়ে ইউরো জেতেন তিনি।
অপরদিকে লাউতারো মার্তিনেজও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন। এমনকি সেই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল স্কোরারও ছিলেন তিনি। সেক্ষেত্রে, অনুষ্ঠান শুরুর আগে কার হাতে উঠছে এবারের পুরষ্কার তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।