পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (PLFSL),কোম্পানিটি জানিয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগ কোম্পানির বোর্ড পুনর্গঠন করেছে।
পুনর্গঠিত নতুন বোর্ড সদস্যদের নাম ও পদবী হলোঃ
১). চেয়ারম্যান হিসাবে জনাব হাসান শহীদ ফেরদৌস, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রাজজ।
২). সদস্য হিসেবে ড. কাজী আনোয়ারুল হক, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব।
৩). সদস্য হিসাবে ব্যারিস্টার রেশাদ ইমাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
৪). সদস্য হিসাবে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
৫). সদস্য হিসাবে ব্যারিস্টার মুহাম্মদ শফিকুর রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
৬). সদস্য হিসাবে জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, PLFSL এর আমানতকারীদের প্রতিনিধি।
৭). ব্যবস্থাপনা পরিচালক হিসাবে জনাব মোঃ সগীর হোসেন খান কে নিয়োগ করেছে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন এবং কোম্পানির যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে।লাখ লাখ বিনিয়োগকারী অধির আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কোম্পানি কখন চালু হবে।কোম্পানির বোর্ড পুনর্গঠন করাতে কিছুটা হলেও বিনিয়োগকারীদের আশা জেগেছে ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।