সুশাসনের অভাবে দীর্ঘদিন থেকে সমালোচিত ন্যাশনাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদান, আমানতসংরক্ষণে ব্যর্থতা এবং সুশাসনের ঘাটতির অভিযোগে ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে। পাশাপাশি গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ।
আজ বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মেজবাউল হক।
তিনি বলেন, আগের পর্ষদে মোট পরিচালক সংখ্যা ছিল আটজন। তাদের মধ্যে থেকে নতুন পর্ষদে জায়গা পেয়েছেন তিনজন।
নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সৈয়দ ফরাদ আনোয়ার। যিনি এখন বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এছাড়া পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন, খলিলুর রহমান, পারভিন হক সিকদার, শফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।
নতুন পর্ষদে স্থান পেয়েছেন আগের পরিচালনা পরিষদের তিনজন পরিচালকও। বাকি পরিচালকদের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।