আজ রবিবার (৭ জুলাই) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৮২.০৯ পয়েন্ট বা সাড়ে ১.৬৭ শতাংশ বেড়েছে। আজ ডিএসইএক্স সূচকটি ৯১ পয়েন্ট বেড়েছিল।
আজ লেনদেন শুরুর দিকে সূচক কম বাড়লেও দিন শেষে ৮২ সূচক বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশপাশি গত কার্য দিবসের তুলনায় লেনদেন ৬৭.২৮ কোটি বেড়েছে ।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮২.০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪৯৭৬.১৬ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫.৭৯ পয়েন্ট বেড়ে ১০৮১.১৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৬.৮৮ পয়েন্ট বেড়ে ১৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৭৩.৪৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৬.১৮ কোটি টাকা। আজ গত কার্য দিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৬৭.২৮ টাকার।
আজ লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। দাম বেড়েছে ২৭৮ টি কোম্পানির শেয়ারের, দাম কমেছে ৭৩ কোম্পানির আর অপরিবর্তিত আছে ৪৫ টি কোম্পানির শেয়ার।
সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হওয়াতে বিনিয়োগকারীদের মনে যেন আশার আলো ফুটে উঠেছে।
আজ শেয়ার বাজারে বড় উত্থানের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে ব্যাংক খাতের শেয়ার ও ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো। মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর উত্থানের এ ধারা অব্যাহত থাকলে বাজারের প্রতি দেশি-বিদেশি ও নতুন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে নির্বাচন হওয়ার পরে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণি দেশী বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় হবেন। নির্বাচন পরবর্তী সময়ে দেশের শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।