অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টাইন তারক ফুটবলারের বাসায় অস্ত্রের মুখে ডাকাতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের বাসায় কয়েকদিন আগে চুরির ঘটনা আলোড়ন তুলেছিল ফুটবল বিশ্বে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ফুটবলারদের বাসায় ডাকাতি, কিংবা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করার ঘটনা ক্রমশ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। গ্রিলিশের বাসায় চুরির ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই এবার ডাকাতির শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা আনহেল কোরেয়া। চার মুখোশধারী অস্ত্রের মুখে ডাকাতি করেছেন কোরেয়ার বাসায়।

স্প্যানিশ গণমাধ্যম কোপের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান তিয়েম্পো দে জুয়েগো সামাজিক মাধ্যমে জানিয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় রাত নয়টার দিকে কোরেয়া ও তাঁর পরিবার ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতদল অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

অনুষ্ঠানে ডাকাতির ঘটনার ব্যাখ্যায় বলা হয়, চারজন মুখোশধারী রাত নয়টার দিকে কোরেয়ার বাসায় প্রবেশ করে। তারা কোরেয়াকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখাতে থাকে। আর্জেন্টাইন তারকাকে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী কোথায় আছে, তা জেনে নেয় তারা।

সৌভাগ্যবশত ডাকাত দল কোরেয়া কিংবা তাঁর পরিবারের কোনো সদস্যকে আঘাত করেননি। তারা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়েই সটকে পড়ে। ডাকাতির ঘটনার পর পুলিশের শরণাপন্ন হয়েছেন আর্জেন্টাইন তারকা। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল কোরেয়ার বাসায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও প্রয়োজনীয় নোট সংগ্রহ করেছেন তাঁরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।