এশিয়ান গেমসে নারী ক্রিকেটারদের হাত ধরে বাংলাদেশ প্রথম পদক জিতলো। সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
৫ উইকেটে জিতে ব্রোঞ্জ পেলো বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে করে ৬৪ রান। বাংলাদেশ ১৮.২ ওভারে ৫ উইকেটে লক্ষ্য অতিক্রম করে।
পাকিস্তানকে ইনিংসের পঞ্চম বলেই ধাক্কা দেন মারুফা আক্তার। শাওয়াল জুলফিকার শূন্য রানে বোল্ড হন। পরের ওভারে আরেক ওপেনার আমিনকে (১) মারুফার ক্যাচ বানান নাহিদা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।
১৫তম ওভারে জোড়া আঘাত করেন স্বর্ণা আক্তার। শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফল বোলার। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। এছাড়া অধিনায়ক নিদা দার ১৪ রানে উল্লেখযোগ্য অবদান রাখেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শামীমা সুলতানা ও সাথি রানীর ওপেনিং জুটিতে ভালো শুরু করে বাংলাদেশ। ২৭ রানে এই জুটি ভাঙে পঞ্চম ওভারে। ১৩ রান করেন শামীমা। সাথিও একই রান করে বিদায় নেন পাওয়ার প্লে শেষ হওয়ার পর।
এরপর নাশরা সান্ধু টানা ওভারে নিগার (২) ও সোবহানা মোস্তারিকে (৫) ফেরালেও রিতু মনিকে নিয়ে স্বর্ণা হাল ধরেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে রিতু ৭ রানে থামেন। বাকি পথ পাড়ি দেন স্বর্ণা ও সুলতানা খাতুন। স্বর্ণা ইনিংস সেরা ১৪ রানে অপরাজিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।