অর্থ লিপি

৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ২৫ ভাদ্র ১৪৩৩

নাগরিকত্ব সনদ ছাড়াই এনআইডি করতে পারবে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্ব থাকলেও যদি কোনো ব্যক্তি কোনো ভাবে নিজেকে বাংলাদেশি নাগরিক প্রমাণ করতে পারেন, তাহলে তাঁকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আজ সোমবার সকালে এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি শীর্ষক এক কর্মশালায় সিইসি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র এখনও শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না বা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।