পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের দুটি ফান্ড নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
ফান্ড ২ টি হলোঃ এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ও এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড।
এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড(SEMLLECMF) : ফান্ড হোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এবং
এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড(SEMLFBSLGF) : ফান্ডহোল্ডারদের ১ শতাংশনগদ লভ্যাংশ দিয়েছিল।
ফান্ড দুটি জানিয়েছে যে তারা ৩০ শে জুন ,২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট ফান্ড হোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।