শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের তিনটি কোম্পানির ক্যাটাগরির উন্নতি হয়েছে। কোম্পানি তিনটি ৩০ শে জুন ২০২৪ সমাপ্ত বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করায় ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ক্যাটাগরি পরিবর্তন হওয়া কোম্পানি তিনটি হচ্ছে- বেস্ট হোল্ডিংস লিমিটেড, মোজাফ্ফর হোসেন স্পিনিং এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেস্ট হোল্ডিংস লিমিটেড
বেস্ট হোল্ডিংস গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে ১৮ টি কোম্পানি
মোজাফ্ফর হোসেন স্পিনিং লিমিটেড
মোজাফ্ফর হোসেন স্পিনিং ৩ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করায় জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
একমি পেস্টিসাইডস লিমিটেড
একমি পেস্টিসাইডস ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করায় জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।