অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

ঢাকায় এক মঞ্চে ৩০ ব্যান্ড

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পপ কালচার উৎসব ‘ঢাকা সামার কন ২০২৩ ’–এ আর্টসেল, ওয়ারফেজ, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফাসহ দেশের ৩০টি ব্যান্ড গাইবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৩ জুলাই থেকে ১৫ জুলাই তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধনী দিনে গাইবে দেশের ৮টি ব্যান্ড; এর মধ্যে রয়েছে ওল্ড ঢাকা ডায়েরিজ, ফিরোজ জং, ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, ড্যাডস ইন দ্য পার্ক। এর বাইরে সংগীত প্ল্যাটফর্ম হাতিরপুল সেশনসেরও পরিবেশনা থাকবে।

১৪ই জুলাই গান পরিবেশন করবে মেসিয়ানিক এরা, নেইভ, এনকোর, সাবকনশাস, আফটারম্যাথ, সোনার বাংলা সার্কাস, অ্যাশেজ, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট ও আর্টসেল। ১৫ই জুলাই সমাপনী আয়োজনের মঞ্চে থাকবে আপেক্ষিক, মেকানিকস, কার্নিভাল, ব্ল্যাক, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফা ও ওয়ারফেইজ। পাশাপাশি এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েতেরও গান পরিবেশন করার কথা রয়েছে।

কনসার্টের টিকিট গেটসেটরক ডটকমে পাওয়া যাচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।