বাংলাদেশে পেট্রোনাস লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি বীমাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড লুব অয়েলের পরিচালক ওয়ায়েজ মাহমুদ ও উপদেষ্টা খালিদ হাসান। এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন সিইও উত্তম কুমার সাধু, কনসালট্যান্ট সফিউল ইসলাম খান, সিএফও মিল্টন বেপারি ও গ্রুপ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সের প্রধান রাজীব কান্তি সাহা।
১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২১.০৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৭.৯৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।