পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পরে আজ রবিবার ২রা জুলাই ২০২৩, পুরোদমে লেনদেন শুরু হচ্ছে ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এইবার ৩ দিন বন্ধ ছিল, সাথে সাপ্তাহিক ছুটি ২ দিনের । টানা ৫ দিন বন্ধের পরে আজ চালু হচ্ছে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন।
ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লেনদেন এবং অফিসিয়াল কার্যক্রম গত ২৭ শে জুন, ২০২৩ থেকে গতকাল ১ লা জুলাই ,২০২৩ পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল।
আজ রবিবার ২ রা জুলাই ২০২৩, উভয় স্টক এক্সচেঞ্জের ট্রেডিং এবং অফিসিয়াল কার্যক্রম আগের নিয়ম অনুযায়ী চলবে।
লেনদেনের সময় যথারীতি সকাল ১০ থেকে বেলা ২.২০ পর্যন্ত একটানা লেনদেন চলবে এবং বেলা ২.২০ থেকে বেলা ২.৩০ পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।
ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল ৯ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত চলবে।
শেয়ার বাজারের পাশাপাশি আজ দেশের সব ব্যাংকের আগের সাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে।
তাছাড়া সকল সরাকারি অফিস আদালত ছুটি শেষে আজ থেকে পুনরায় খুলবে এবং পূর্বের নিয়ম অনুযায়ী অফিস চলবে।