ধামাকা নিয়ে আবারও প্রেক্ষাগৃহে আসছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির তারিখ সম্প্রতি ঘোষণা দিয়েছে পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।
‘মিথরি মুভি মেকার্স’ জানিয়েছে চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা পুষ্পার সিক্যুয়াল। এবার মুভির শিরোনাম ‘পুষ্পা: দ্য রুল’। ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ সংস্থাটি জানিয়েছে চলতি বছরের ১৫ই আগস্ট।
এ হিসেবে দিন গণনাও শুরু করেছেন তারা। ২০০ দিনের কাউন্ট ডাউন দিয়ে সংস্থাটি জানিয়েছে, ২০০ দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এ সিনেমাটি।
Pushpa 2 – The Rule | Hindi | Allu Arjun | Sukumar | Rashmika
২০২১ সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের। এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা।
হিন্দি ওটিটি প্ল্যাটফর্মের সেরাদের তালিকায় বাংলার জয়া আহসান!
পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির। এবার পুষ্পা ২ মুক্তির তারিখ ঘোষণা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা ২’-তে এবারও পর্দায় দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানাকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।