দেশে ২০২১-২২ অর্থবছরে রফতানিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে ৭৭ প্রতিষ্ঠান। এর মধ্যে জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৮ টি প্রতিষ্ঠান।
২০২১-২২ অর্থবছরে রফতানির মাধ্যমে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে দেশের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস লিমিটেডকে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এ ট্রফি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি এক প্রজ্ঞাপনে ২০২১-২২ অর্থবছরে জাতীয় রফতানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের যে কোম্পানিগুলো জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে সেগুলো হল শাইনপুকুর সিরামিকস লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার টেক্সটাইলস মিলস লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও প্রাণ এগ্রো লিমিটেড।
সিরামিক পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে শাইনপুকুর সিরামিকস লিমিটেড, আর্টিসান সিরামিকস ও প্রতীক সিরামিকস।
ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যে স্বর্ণ ও রৌপ্য ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ ও বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ।
সব ধরনের সুতা পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে বাদশা টেক্সটাইলস, স্কয়ার টেক্সটাইলস মিলস লিমিটেড ও কামাল ইয়ার্ন।
রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশী মালিকানাধীন (‘সি’ ক্যাটাগরি) তৈরি পোশাক শিল্পের নিট ও ওভেন পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে ইউনিভার্সেল জিনস, প্যাসিফিক জিনস ও শাশা ডেনিমস।
ফার্মাসিউটিক্যাল পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
তামাকজাত পণ্য ব্যতীত এগ্রো প্রসেসিং পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে হবিগঞ্জ এগ্রো, প্রাণ এগ্রো ও প্রাণ ফুড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।