চীনের সামরিক বাহিনীর ‘আক্রমণাত্মক কর্মকাণ্ডের’ ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, বিদ্যমান পরিস্থিতিতে সাগর ও আকাশে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে চীনের সংঘাত বেধে যেতে পারে, যা হতাহত হওয়ার ঘটনা ঘটাতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘কারো আঘাত লাগার আগেই এটাকে থামাতে হবে। অনিরাপদ ও অপেশাদারি হস্তক্ষেপে এ উদ্বেগ তৈরি হয়েছে।’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিরবি বলেন, এসব আচরণই চীনের সামরিক বাহিনীর ‘আক্রমণাত্মক কর্মকাণ্ড বৃদ্ধির’ অংশ।
সংবাদ সম্মেলনে এ কথা বলছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কিরবি
সূত্রঃ এএফপি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।