ফুটবল ম্যাচে হরহামেশাই দেখা মেলে লাল কার্ডের। সাধারণত কোনো প্লেয়ার অমার্জনীয় ফাউল করলে বা খারাপ আচরণ করলে ম্যাচ রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এই নিয়ম চালু হচ্ছে ক্রিকেটেও। তবে ক্রিকেটে লাল কার্ড দেখানো হবে স্লো ওভার রেটের কারণে।
আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ৬ দলের এই টুর্নামেন্ট চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। এই আসর থেকে লাল কার্ডের নিয়ম চালু করছে সিপিএল কর্তৃপক্ষ। শুধু পুরুষদের আসরেই না, ৩১শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া নারীদের লিগেও তারা লাল কার্ড নিয়ম রাখবে।
নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে লাল কার্ড দেখবেন ওই দলের অধিনায়ক। তিনি যে কোনো একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। অবশ্য এর আগে পর্যাপ্ত সতর্কবার্তাও পাবে প্রতিটি দল।
টি-টোয়েন্টিতে একটি ইনিংস শেষ করতে হয় ৮৫ মিনিটে। ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হয় ১৭ ওভার, ১৮ ওভারের জন্য লাগে ৭৬ মিনিট ৩০ সেকেন্ড, ১৯ ওভারের জন্য বরাদ্দ ৮০ মিনিট ৪৫ সেকেন্ড।
নিয়ম অনুযায়ী ১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দুজন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয়, তবে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।