কবিতা নয়,ক্যাথারসিস
ইম্প্রেসড হওয়া মানে তো
মাথা বিক্রি করে দেওয়া।
আমার মাথার দাম কেনার খরিদ্দার কই!
এ মাথায় শুধু অবাস্তবের কিলবিল,
স্বার্থ আর অর্থের হিসাব বোঝে না।
মন-গাভীকে দোহন করলে
মেলে অমৃত সমান ভালোবাসা।
এক ফোঁটা গো-চোনা যেমন
তেমনি স্বার্থ আর অর্থের ফোঁটায়
বিষাক্ত হয়ে ওঠে মন-গাভীর অমৃত।
জগতের গতি স্বার্থ আর অর্থের টানে।
হেথা দুধ বেচে সবাই মদ কেনে।
ভালো ‘বাসা’য় তাই পরকীয়ার দাপাদাপি।
Author
-
সাহিত্যিক ও সাংবাদিক বরুণ মণ্ডলের জন্ম ১লা জুলাই ১৯৮২ সালে, কলকাতার নদীয়ার রাণাঘাটের স্বল্পপরিচিত তিলডাঙা নামে একটি কৃষি প্রধান গ্রামে। পিতা স্বর্গীয় নীলমণি মণ্ডল এবং মাতা স্বর্গীয়া গীতারানী মণ্ডল। পেশায় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া হোমিও এবং বারোপ্যাধিক সুপরিচিত চিকিৎসক। খুব ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। আনন্দবাজার পত্রিকা, আজকাল, বর্তমান, একদিন, এইসময়, শঙ্খনাদ, স্বস্তিকা প্রভৃতি সংবাদপত্রের নিয়মিত পত্রলেখক। কলকাতা থেকে প্রকাশিত 'একদিন' ও 'যুগশঙ্খ' দৈনিক সংবাদ পত্রিকার প্রাবন্ধিক। বাংলার বিভিন্ন পত্র পত্রিকার নিয়মিতভাবে লিখছেন। একটি গল্প, কিছু ছড়া, পরকীয়া, 'বেশ করেছি প্রেম করেছি', 'একটি কাব্যিক মলাটে জীবন, এক মনের সবটুকু ভালোবাসা শিরোনামে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। 'আলোর শিখা', 'ছোটদের সাথী" নামে দুটি পত্রিকা সম্পাদনা করতেন। এই মুহূর্তে একলা বিকেল' নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করছেন।
View all posts