শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এসবিএসি ব্যাংক পিএলসি (SBACBANK) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৪ – জুন ২৪) ও (জানুয়ারি২৪ – জুন২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩১ ই জুলাই ২০২৪ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৪ –জুন ২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidate Eps) হয়েছে ০.২২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ( Eps) ছিল ০.২৩ টাকা।

অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৪ – জুন ২৪) ২ প্রান্তিক মিলে ব্যাংকটির শেয়ার প্রতিআয় (Consolidate Eps )হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ( Eps) হয়েছিল ০.৪১ টাকা।
গত ৩০ শে জুন ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৩.৮০ টাকা।