অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন বাড়াতে বিএসইসি’র সম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (EMERALDOIL) পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার (১৫ই নভেম্বর) বিএসইসির কাছ থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছে কোম্পানিটি।

বর্তমানে এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। কোম্পানিটি এই মূলধন ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বাড়িয়ে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৪০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল।

অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূরধন বাড়াবে এমারেল্ড অয়েল। কোম্পানির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ এর অনুকূলে এই শেয়ার ইস্যু করা হবে।

গত বছরের নভেম্বরে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে। তাতে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে বিষয়টির অনুমোদন চেয়ে বিএসইসির কাছে আবেদন করে কোম্পানিটি।

খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।