লম্বা সময় নিয়ে শুটিং সেরে অবশেষে মুক্তি পাচ্ছে আলোচিত ও ড্রিম প্রোজেক্ট সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। যেটি নির্মিত হয়েছে দেশের এক সময়ের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর।
নাম ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার অন্ত নেই। কারণ, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মতে, এই ছবির বাজেট ৮৩ কোটি টাকা! যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ। আবার ছবিটি যুক্তরাষ্ট্র তথা হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনার। অভিনয়েও আছেন মার্কিন শিল্পীরা। এত এত অনুষঙ্গের পরও প্রথম দর্শনে কি মন ভরাতে পেরেছে ‘মাসুদ রানা’?

‘এমআর-৯’ সিনেমার দুটি পোস্টারমঙ্গলবার (২৫শে জুলাই) রাতে অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে ‘এমআর-৯’র ট্রেলার। প্রায় আড়াই মিনিটের ট্রেলারটিকেজুড়ে মারকাট অ্যাকশন আর ইংরেজি সংলাপে ভরপুর।
আড়াই মিনিটের ট্রেলার হলেও ছবির কাহিনি সম্পর্কে খুব একটা ধারণা দেওয়া হয়নি। তবে এর ডেসক্রিপশনে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। তাতে বোঝা গেলো, লাস ভেগাসের ওপর সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্যই বাংলাদেশি গোয়েন্দা মাসুদ রানাকে নেওয়া হয়। তার সঙ্গে যোগ দেন ভারতীয় এজেন্ট দেবী। এরপর শুরু হয় মিশন।

বলা বাহুল্য, ঢালিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রজেক্ট ‘এমআর-৯’। তাই প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের উচ্ছ্বাসের কমতি নেই। তিনি বললেন, “আমরা আমাদের স্বপ্ন পুরণের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের স্বপ্নের পুরুষ, আমাদের হিরো মাসুদ রানাকে আমরা সারা বিশ্বে হাজির করতে যাচ্ছি। বাংলা চলচ্চিত্র কে বিশ্ব জনতার কাছে নিতে যাচ্ছি। শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের এক নতুন যাত্রা। সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে ‘এমআর-৯’।”
‘এমআর-৯’ রূপে এবিএম সুমন, ছবিতে এবিএম সুমনের সঙ্গে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। এছাড়া ঢাকা থেকে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি; আর মার্কিন অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ।
সিনেমার চিত্রনাট্য করেছেন পরিচালক আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া ও আল ব্রাভো ফিল্মস (যুক্তরাষ্ট্র)। আগামী ২৫শে আগস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।