আজ ২০ জুলাই ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেঅংশ নেয়া ৩৬৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬ টি শেয়ারের দাম বেড়েছে।
আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকাতে ১৬ টি কোম্পানি ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।।আজ টপ ২০ গেইনিং তালিকার বাকি ৪ টি ছিল লোপেইডের শেয়ার।

আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের, গতকাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ৬৫.৬০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটিরক্লোজিং দাম দাঁড়ায় ৭২.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৬.৫০ টাকা বেড়েছে, যা শতাংশের দিক দিয়ে ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধিরতালিকার শীর্ষে উঠে আসে।
ইন্সুইরেন্স খাতের দাপটে আজকে বাজারের অন্য খাতের শেয়ার ছিল নিস্প্রান
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় উঠে আসা অন্যান্য ৯ কোম্পানিগুলোর মধ্যেশুধুমাত্র ১ টি কোম্পানি ছিল চামড়া বাকি ৮ টি শেয়ার ছিল ইন্সুইরেন্স খাতের।
উল্লেখ্য, আজ বাজারে শুরু থেকেই ইন্সুরেন্স খাতের দাপট ছিল,এবং অন্যান্য সব শেয়ারলুজার তালিকায় চলে গিয়েছিল অবশ্য শেষ দিকে বেশ কিছু কোম্পানির তেজি ভাব লক্ষ্যকরা গিয়েছে।