অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

ইউরো বাছাইপর্বের ম্যাচের বন্দুক হামলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিরতির পর হঠাৎই স্টেডিয়ামে থমথমে পরিবেশ। দুই দলের খেলোয়াড়রাও ড্রেসিংরুম থেকে আর মাঠে ফিরলে না। পরে জানা গেল পরিত্যক্ত হয়েছে বেলজিয়াম-সুইডেন মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচ। কারণ বন্দুকধারীর হামলায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নিহত হয়েছেন দুই সুইডিশ নাগরিক। এছাড়া আহত হয়েছেন একজন।

হামলার পর এক ব্যক্তি অনলাইনে পোস্ট করা ভিডিওতে নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন। বেলজিয়াম সরকার এটিকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করেছে।

নিরাপত্তাজনিত কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরও অবশ্য স্টেডিয়ামে থাকেন দর্শকরা। প্রায় আড়াই ঘণ্টা পর স্টেডিয়াম ত্যাগ করেন তারা।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘আজ (গতকাল) সন্ধ্যায় ব্রাসেলসে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেলজিয়াম ও সুইডেনের মধ্যকার ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো। ’

পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল ম্যাচটি। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট ইউরোর মূল পর্ব আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। সুইডেনের অবশ্য সেই সুযোগ নেই। তাই বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলতে অস্বীকৃতি জানিয়েছেন সুইডিশ অধিনায়ক ভিক্টোর লিন্ডলফ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।