বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান জন্মদিন আজ ২০শে মার্চ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন মিস্টার খান।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ভাইরাল হওয়া ‘তামিম-মিরাজের ফোন কলের’ কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন টাইগার ওপেনার।

তামিম সেই পোস্টে লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল (মঙ্গলবাব) থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।
উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নানা কারণে আলোচনায় তামিম। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন শিরোপাও। মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া এক ফোন কলের পর থেকেই আবারও আলোচনায় তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।